কুষ্টিয়া সংবাদদাতা :
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, বিজিওএম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি অফিসার মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার জসিম উদ্দিন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কুষ্টিয়া র্যাবের কোম্পানি কমান্ডার (সিপিসি-১) এএইচএম কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম, উপজেলা সমাজসেবা অফিসার জামশেদ আলী এবং প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
Leave a Reply