রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মোবাইল ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০.১৬ অপরাহ্ণ
  • ১৪৭ বার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে এক মিষ্টি ব্যবসায়ী মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান, যেখানে স্থানীয়দের উদ্দেশে অভিযোগ তুলে ধরেছেন।

মৃত ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল (৪৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি কুড়িগ্রামের কচাকাটা বাসস্ট্যান্ডে ‘অর্পিতা সুইটস’ নামের একটি মিষ্টির দোকান পরিচালনা করছিলেন।

মঙ্গলবার (০৪ মার্চ) রাতে নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন সুরজিৎ। বুধবার (০৫ মার্চ) সকালে কর্মচারীরা দোকানে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, সুরজিৎ মন্ডল আত্মহত্যার পুরো প্রক্রিয়া মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করেছেন। এছাড়া, তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন, যেখানে তার ব্যবসায়িক হয়রানির বিষয়ে উল্লেখ রয়েছে।

সুসাইড নোটের একাংশে তিনি লিখেছেন—“হে কচাকাটা বাসিন্দাবৃন্দ, ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল, তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দেয় না। ওরা বিভিন্ন কারণে অনেক হয়রানি করে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুরজিৎ দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করছিলেন। কয়েক মাস আগে তিনি ওই ঘর ছেড়ে পাশের আরেকটি ঘর ভাড়া নেন এবং সামনের রাস্তায় টেবিল-চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি শুরু করেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন,“আমরা আত্মহত্যাকারীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করেছি। তবে নোটে সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় ভিডিওটি এখনো দেখা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তদন্ত শেষে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com