মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০.৩২ অপরাহ্ণ
  • ১৬৯ বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং নিয়মিত অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।

ওসি আব্দুল বারী জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি ২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, নিয়মিত মামলার আসামি ৪ জন।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com