বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ এবং সম্পাদক রতন নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮.৪৮ অপরাহ্ণ
  • ১৯২ বার

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ এবং পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।

বুধবার (৫ মার্চ) রাত ১১:৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ (স্বতন্ত্র) পান ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পান ১৩৪ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত সভাপতি পদে সহিদুল আলম, সহ-সভাপতি পদে আব্দুর রাশিদ ভূঞা, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে কফিল উদ্দিন, সারোয়ার জাহান সানি ও সোহাগ মিয়া, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক পদে আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক পদে এ.এম ছাজ্জাদুল হক, অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আবু তাহের হারুন, মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।

নির্বাচনের ফলাফলের পর বিজয়ীরা তাদের সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com