ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জাউয়াবাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকা- তাজ ব্রাদার্স স্টোর – ১ লক্ষ টাকা, হাজী মুশাররফ আলী স্টোর – ৫০ হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল স্টোর – ১০ হাজার টাকা, জনতা বেকারি – ১০ হাজার টাকা, রনজিত বাবুর দোকান – ২০ হাজার টাকা, কানু তালুকদার – ৩০ হাজার টাকা, বিসমিল্লাহ সবজি ভান্ডার – ১০ হাজার টাকা
এছাড়া মিতালী ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply