দেবিদ্বার সংবাদদাতা :
বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র মাহে রমজান উদযাপন করছে। আত্মসংযম, ইবাদত ও সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান নিজেকে নিবেদিত করে। এই মহিমান্বিত মাস উপলক্ষে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সাবেক চারবারের অপরাজিত সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার যোগ্য উত্তরসূরী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি, দেবিদ্বার উপজেলার বাসীসহ সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মুঠোফোনে আমাদের বিশেষ প্রতিনিধির সাথে আলাপকালে, দেবিদ্বারের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, “রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব এবং এটি আমাদের পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম।”
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মনজুর আহসান মুন্সি আরও বলেন, “পবিত্র কোরআন এই মহিমান্বিত মাসেই নাজিল হয়েছে। মহান আল্লাহ বলেছেন, ‘রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।’
বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত দেবিদ্বার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেবিদ্বার উপজেলার সকল প্রবাসীদের উদ্দেশ্যে এই নেতৃবৃন্দ হিংসা-বিদ্বেষ ও অনৈতিকতা পরিহার করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
উপজেলা যুব ও ছাত্র সমাজের প্রিয় ব্যক্তিত্ব, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভী বলেন, “রমজানের শিক্ষা আমাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। আসুন, এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলি।” তিনি দলের সকল নেতাকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও প্রবাসী পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রমজানের মহিমায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করি এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক।”
Leave a Reply