সাভার প্রতিনিধি :
বুধবার সাভারের অধর চন্দ্র মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি সাভার চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর শুভ উদ্বোধন। সাভার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিরুল হক সামির এর সভাপতিত্বে এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ মিয়ারের সার্বিক ব্যবস্থাপনায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাছেদ দেওয়ান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস আহমেদ প্রদীপ, সাভার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম খান, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসাইন ডালিম সহ অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ এবং সাভার অঞ্চলের নানা পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে।
Leave a Reply