গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। শুক্রবার (৭ মার্চ) সকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন রোজাদারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, হাফ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১ কেজি লাচ্ছা সেমাই।
উপজেলা আমীর মাওলানা মো. নায়েবুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারি ও গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাস্টার আসাদুল হক, শ্রমিক নেতা মাওলানা শোয়াইবুর রহমান, বেতগাড়ী ইউনিয়ন আমীর শাহ্ আলম, গঙ্গাচড়া ইউনিয়ন আমীর মনিচুর রহমান, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওলানা সামিউল ইসলাম, যুবনেতা আব্দুল আউয়াল এবং জামায়াত নেতা হাফেজ রঈসুল মুফাস্সির প্রমুখ।
Leave a Reply