দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন এবং কোর্ট পুলিশ পরিদর্শক শামসুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিস্মারক প্রদান করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন দিনাজপুরে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংঘাতময় পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন। এছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে অনাবাদী জমিতে ফুল, ফল ও সবজির আবাদ করে প্রশংসিত হয়েছেন তিনি। তার বদলির খবরে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বিদায়ী দুই কর্মকর্তার কর্মদক্ষতা ও অবদানের প্রশংসা করেন এবং একসঙ্গে কাজ করার নানা স্মৃতি স্মরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মাসুম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড স্টেট) মোসফেকুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তারা।
শেখ জিন্নাহ আল মামুন সদরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জয়পুরহাট জেলায় এবং শামসুল আলম আরএমপি, রাজশাহীতে বদলি হয়েছেন।
Leave a Reply