মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

নেত্রকোনায় ফসল রক্ষার্থে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮.০৭ অপরাহ্ণ
  • ১২৯ বার

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার চাটিগাঁও বিলের ফসল রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় কলমাকান্দা উপজেলার হোঁগলা ইউনিয়নের শুনই মুজিবনগর বাজারে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শুনই, উড়াদীঘি, বদ্ধধলা ও কেশোড়িকান্দা গ্রামের শত শত কৃষক ও সাধারণ মানুষ। শ্রমিক নেতা মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন একত্রিত হন।

স্থানীয়রা জানান, চাটিগাঁও বিলের মাঝখানে প্রায় ২৭ একর সরকারি জলমহাল রয়েছে, যা বিলের পানির অন্যতম উৎস। বর্তমানে চাটিগাঁও বিল ইজারা-বিহীন অবস্থায় রয়েছে, তবে কিছু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে ফিশিং কার্যক্রম চালিয়ে বিলের পানি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ফলে বিলে পানি না থাকায় কয়েকশ একর বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকার কৃষকরা তাদের স্বপ্নের ফসল রক্ষার দাবিতে এই মানববন্ধন আয়োজন করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com