বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযানে ৩টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭.৪৭ অপরাহ্ণ
  • ১২৪ বার

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৈধ কাগজপত্র না থাকায় এসব ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের নেতৃত্বে উপজেলার সাতখামার ও লক্ষ্মীদ্বার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, পরিবেশ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে যত্রতত্র এসব অবৈধ ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় তিনটি ইটভাটা— মেসার্স এমএআর ব্রিকস, মেসার্স এএ ব্রিকস ও লক্ষ্মীদ্বার এলাকার কেএমআর ব্রিকস— সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী, পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ জানান, সরকারি নীতিমালা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এসব ইটভাটা। পূর্বে জরিমানা ও সতর্ক করার পরও তারা কার্যক্রম চালিয়ে যাওয়ায় চূড়ান্তভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com