তাজিদুল, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে এতিম ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাতক উপজেলা কমিটি।
শুক্রবার (৭ মার্চ) বাদ আছর জাউয়াবাজারে প্রায় ২০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মোঃ আবু তাকসিন, উপজেলা কমিটির সদস্য সচিব সাদেক আহমদ, সুনামগঞ্জ জেলা সদস্য ও উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম সাইফুদ্দীন আহমেদ, আবু বক্কর, তাজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রুহুল আমিন, খালেদ আহমদ রাজেদ, আল ইমরান আবির, মুবিন, জুনেদ আহমদ লাহিন, রায়হান হোসেনসহ আরও অনেকে।
সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
Leave a Reply