বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সাংবাদিককে জবাই করার হুমকির প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০.২৮ অপরাহ্ণ
  • ২১৭ বার

গাজীপুর সংবাদদাতা :

গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে। এর প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে ভয়ংকর স্লোগান দেয়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শুক্রবার সকালে গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিক নেতারা মানববন্ধন করেন। তারা হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে সাংবাদিক নেতারা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করে মামলার বিষয়ে আলোচনা করেন।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করে। তারা স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সাংবাদিক নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হবে।”

এ ঘটনায় শ্রীপুরের সাংবাদিক ও সাধারণ জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com