সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫টায় শহরের হাছননগরস্থ ইসলামিক সেন্টারের হল রুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দীন। প্রধান আলোচক হিসেবে মাহে রমজানের তাৎপর্য ও করণীয় বিষয়ে আলোচনা করেন সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারি সুলেমান চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান ফাহিম, জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিনসহ আরও অনেকে।
ইফতার ও দোয়া মাহফিলে মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তারা মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতির জন্য বিশেষ দোয়া করেন।
Leave a Reply