বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯.৩৮ অপরাহ্ণ
  • ১২৪ বার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা সেক্রেটারি আতাউর রহমান এবং সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু।

অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন প্রমুখ। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান মধু। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com