মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.৩১ অপরাহ্ণ
  • ১৪৯ বার

গাইবান্ধা সংবাদদাতা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে ২০-২৫ জনের একটি দল মুখোশ, মাস্ক ও হেলমেট পরে বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তারা লাঠিসোটা নিয়ে অফিসের চেয়ার-টেবিল, ছবি ও অন্যান্য মালামাল ভাঙচুর করে এবং কিছু সরঞ্জাম লুটপাট করে। পরে কার্যালয়ে অগ্নিসংযোগ করে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

জামালপুর হাট ও বাজারের নৈশপ্রহরী আবিদুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি জানতে পেরে এগিয়ে গেলে দুর্বৃত্তরা আমাকে ভয় দেখায়। ভয়ে আমি সেখান থেকে সরে যাই।”

জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাদেকুর রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জামালপুর হাটে বিএনপির কার্যালয় থেকে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলাম। হামলার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মনে করছি, এটি আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ মণ্ডলের নেতৃত্বে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।”

তিনি আরও জানান, বিষয়টি জানার পর রাতেই ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবহিত করা হয় এবং হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com