রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

পলাশবাড়ীতে ওয়ার্ড বিএনপি’র প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.১৯ অপরাহ্ণ
  • ১৯৭ বার

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা :

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে পলাশবাড়ী মহিলা কলেজ মাঠে এই সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ ময়নুল হাসান সাদিক।

এছাড়া ইফতার মাহফিল পূর্ব বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আনজু প্রধান, আজাহার আলী, সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে যুবদল, কৃষক দল, শ্রমিক দল, তাতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com