রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সাতকানিয়ায় বাজার মনিটরিং অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.৪৩ অপরাহ্ণ
  • ১৩০ বার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাজার মনিটরিং অভিযানে ৩টি মুদি দোকান ও ১টি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) বিকেল ৩:৩০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আকতার স্টোরের মালিক মো. রুবেলকে ৫ হাজার টাকা, আঞ্জুমান স্টোরের মালিক আবু সৈয়দকে ১ হাজার টাকা, আরএস ট্রেডার্সের মালিক সেলিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং শাহী তাজ রেস্টুরেন্টের মালিক তৌহিদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়রশিদ সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মুদি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় শাহী তাজ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, “রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ক্রয়মূল্যের রশিদ সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভেজাল নিয়ন্ত্রণে রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com