মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

ছাতকে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১.৫০ অপরাহ্ণ
  • ১৬৯ বার

সুনামগঞ্জ প্রতিনিধি :

সারা দেশে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে সাধারণ মানুষের অংশগ্রহণে ছাতক উপজেলা শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। থানা পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে ছাতক-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্টে উপস্থিত জনতা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন— “ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না”, “সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে”, “তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া”, “লেগেছে রে, লেগেছে! রক্তে আগুন লেগেছে!”

মানববন্ধনে বক্তারা বলেন, “সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ হলেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ ন্যায়বিচার না পাওয়ায় সাধারণ মানুষ হতাশ। আমরা চাই, প্রমাণিত ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন— এম. সাইফুদ্দীন আহমেদ, রুহুল আমিন, তাজিদুল ইসলাম, সাদেক আহমদ, খালেদ আহমদ রাজেদ, ইকবাল হোসেন রাজা, আলি হোসেনসহ আরও অনেকে।

প্রতিবাদকারীরা দাবি জানান, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, যেন অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com