জামালপুর সংবাদদাতা :
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম আজ সোমবার (১০ মার্চ) মাদারগঞ্জ মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সাইদুর রহমান এবং মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হাসান-আল-মামুন।
পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি থানার সকল অফিসার ও ফোর্স সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন এবং কর্মক্ষেত্রে উৎসাহ যোগান। এছাড়াও তিনি থানার কার্যক্রমের গতি বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন।
পরিদর্শনকালে তিনি মাদারগঞ্জ মডেল থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। থানার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং থানার অস্ত্রাগারসহ বিভিন্ন অফিস কক্ষ ঘুরে দেখেন। এর আগে পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে মাদারগঞ্জ মডেল থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শন শেষে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতারে পুলিশ সুপার মহোদয় থানার অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে ইফতার করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর ডিবি-১ এর ওসি নাজমুস সাকিব, মাদারগঞ্জ মডেল থানার সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।
Leave a Reply