নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ওলামা মাশায়েখ পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের তাকওয়া ও খোদাভীতি অর্জন করতে হবে। রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত, তাদের মধ্যে এই গুণ থাকা অত্যন্ত জরুরি। যদি প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্ব তাকওয়ার গুণে গুণান্বিত হন, তবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।” তিনি আরও বলেন, “বিগত ১৫ বছর আমরা রমজানে ওলামা মাশায়েখদের নিয়ে একসাথে ইফতার করতে পারিনি। তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একত্রিত হওয়ার সুযোগ হয়েছে, যা রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
ওলামা মাশায়েখ পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, আব্দুল কুদ্দুস, মুহাদ্দিস মাওলানা বোরহান উদ্দীন, অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ, মুফতি মাওলানা ইয়াছিন আলম প্রমুখ। সভা পরিচালনা করেন ওলামা মাশায়েখ পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শফিকুর রহমান।
এছাড়া, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি) যশোরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর তারবিয়ত সেক্রেটারি আহসানুল কবির।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি) যশোরের সভাপতি প্রকৌশলী আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশিদুজ্জামান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply