শান্তিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শান্তিগঞ্জস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজকোর্টের এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান। তিনি রমজানের তাৎপর্য এবং ইসলামের সামাজিক ও নৈতিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী এবং জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সহ-সভাপতি সিরাজ মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজনুর এবং সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমেদ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজী নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজমল হোসেন, পূর্ব বীরগাঁও জামায়াতের সভাপতি মাছুম আহমদ জুসেফ, পূর্ব পাগলা জামায়াতের সভাপতি কবির আহমদ, সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম বীরগাঁও জামায়াতের সভাপতি আফাজ আহমেদ, সেক্রেটারি আজিম উদ্দিন, শিমুলবাঁক জামায়াতের সভাপতি এখাছুর রহমান এবং সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন।
এছাড়াও উপজেলা যুবদল নেতা কাবিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল লেইছসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ছাত্রশিবির এবং জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply