নিজস্ব প্রতিবেদক :
তিতাসে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২১ মার্চ) দুপুরে কুমিল্লার গৌরিপুর উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামবাসীর সৌজন্যে বাতাকান্দি বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের ওপর অবস্থান নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং মাজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত নিরীহ মানুষের রক্ত ঝরছে। আমরা ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তিরও কঠোর সমালোচনা করছি।”
তারা আরও বলেন, “ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং তাদের ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরবর্তীতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply