বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১.৩৯ অপরাহ্ণ
  • ১৭০ বার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নাচোল উপজেলা বিএনপির উদ্যোগে রেলস্টেশন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতুদ্দৌলা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান ও ইসমাইল বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুম্মন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন এবং জেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক আসগর হোসেন রমিও।

এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com