মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১.২০ অপরাহ্ণ
  • ১৪৬ বার

শেরপুর (ঝিনাইগাতী) প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব এমদাদুল হক মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান কামরান, আব্দুর রাজ্জাক, আমির হামজা আলম, কমল, শাওন, সোহাগ, এরশাদ মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com