যশোর প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর ঘোষিত দেশব্যাপী গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে যশোরে পেশাজীবী থানা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ পাড়ায় অবস্থিত প্রাচ্যসংঘের ওবায়দুল বারি হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন। তিনি বলেন, “যখন থেকেই আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, তখন থেকেই দাওয়াতি কাজ আমাদের অপরিহার্য দায়িত্ব হয়ে উঠেছে। এবারের দাওয়াতী পক্ষ আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ তাঁর গায়েবি কুদরতের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে রক্ষা করেছেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে জামায়াতে ইসলামীর প্রতি ইতিবাচক ধারণা জন্ম নিচ্ছে। তারা এখন চায় এক দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ। এ জন্য প্রতিটি এলাকায় ঘরে ঘরে গিয়ে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে গণমানুষের দলে পরিণত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। আরও বক্তব্য রাখেন থানা সেক্রেটারি গাওসুল আযম, তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, টিম সদস্য জাহাঙ্গীর কবির, মাস্টার জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, ডাক্তার শরিফুজ্জামান, আব্দুল আজিজ, ইকবাল হোসেন খান, রেজাউল করিম, খুরশিদুল আলম, মাওলানা আবুল কাশেম, কামাল হোসেন, ডাক্তার বাবলুর রহমান, হাসানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি জি এম আবু ফয়সাল। সমাবেশে আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ‘গণসংযোগ ও দাওয়াতী পক্ষ’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক দায়িত্বশীলদের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।
Leave a Reply