বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে ছাত্র-জনতার বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭.৩৫ অপরাহ্ণ
  • ১৫২ বার

যশো্র সংবাদদাতা :

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যশোরের ছাত্র-জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই বর্বরতার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানানো হয়।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইসরাইল নিপাত যাক’—এমন শক্তিশালী স্লোগানে মুখরিত হয়ে উঠে যশোরের রাজপথ।

সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিন শুধু একটি অঞ্চল নয়, এটি মুসলিম উম্মাহর আত্মার অংশ। সেখানে নিরীহ মানুষের ওপর চলমান হামলা সমগ্র মুসলিম বিশ্বের প্রতি সরাসরি আঘাত।” তারা আলআকসা মসজিদের ওপর হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে অবিলম্বে এ গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

বক্তারা আরও বলেন, “আলআকসা মসজিদ মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। এই পবিত্র স্থানের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, লেখক ও গবেষক বেনজীন খানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com