বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রাকের সাথে পুলিশভ্যানের ধাক্কা, আহত ১৫

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭.২৭ অপরাহ্ণ
  • ১৫৮ বার

নিজস্ব প্রতিবেদক :

লালমনিরহাটের হাড়িভাঙা দরগারপাড় এলাকায় ট্রাকের সঙ্গে পুলিশবাহী গাড়ির সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবী জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালককে আটক করা হয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে পুলিশবাহী একটি গাড়ি লালমনিরহাট পুলিশ লাইন থেকে সিন্দুরমতি মেলায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেয়। পথে হাড়িভাঙা দরগারপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করা হয়েছে। তারা হলেন—উপপরিদর্শক রফিকুল ইসলাম, উপপরিদর্শক মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ।

লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল নয়ন, গাড়িচালক জাফর, শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা।

অন্যদিকে, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপপরিদর্শক আবু বক্কর, নায়েক রাহিনুল এবং নায়েক শাখাওয়াত।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com