মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

খুলনায় বৈশ্বিক হরতালের সমর্থনে বিক্ষোভ, হামলা-লুটপাটে জড়িত ৩১ জন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৯.৩২ অপরাহ্ণ
  • ১০৯ বার

নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে গতকাল সোমবার (৭ এপ্রিল), খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও, পরবর্তীতে কিছু দুর্বৃত্ত বিক্ষোভের আড়ালে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

বিক্ষোভ মিছিলের একপর্যায়ে, নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত হোটেল টাইগার গার্ডেনের নিচতলার বাটা শোরুমে এবং ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসি ফুড কোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং নগরীতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে হামলা ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে অন্য জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

কেএমপি জানিয়েছে, দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com