রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৯.৫৮ অপরাহ্ণ
  • ১২২ বার

শেরপুর (ঝিনাইগাতী) সংবাদদাতা :

“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, ওয়াহিদুজ্জামান নূর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম।

কৃষি কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩৬৫ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি কৃষক পাচ্ছেন ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ ধানের চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

কৃষকরা এই সহায়তায় সন্তোষ প্রকাশ করে জানান, প্রণোদনার এ ধরনের সহায়তা তাদের কৃষিকাজে ব্যাপক সহায়তা করবে এবং আগামী দিনগুলোতে আরো বেশি জমিতে আউশ চাষে আগ্রহী হবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com