রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

পিরোজপুরে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নদীতে মহড়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৯.৪০ অপরাহ্ণ
  • ১৪৬ বার

পিরোজপুর সংবাদদাতা :

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’। ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলা এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কচা নদীতে একটি বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত হয়। পরে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে। এতে বাজারে ইলিশের সরবরাহ বেড়ে দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালে আসবে।” তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে কার্যকর কর্মপরিকল্পনার মাধ্যমে ইলিশ সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোসা: নাসরিন, নৌপুলিশের অফিসার ইনচার্জ প্রবীর, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক এবং স্থানীয় সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ বলেন, “জাটকা মানে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ। এগুলো রক্ষা করা হলে ভবিষ্যতে অধিক পরিমাণে পূর্ণবয়স্ক ইলিশ পাওয়া যাবে, যা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জেলে, আড়ৎদার, পাইকার, ট্রলার মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীরা আরও জানান, ইলিশ বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী মাছ, তাই এর সঠিকভাবে সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির প্রতি সবাইকে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com