রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৪.২৮ অপরাহ্ণ
  • ১৮৫ বার

পঞ্চগড় সংবাদদাতা :

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসা নীলগাইটি আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর তা পঞ্চগড় বন বিভাগের হেফাজতে রয়েছে।

বুধবার দুপুরে প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। এরপর স্থানীয়রা একে হরিণ ভেবে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে স্থানীয়রা প্রাণীটিকে ধরে বেঁধে রাখে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে।

সামাজিক বন বিভাগ, পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, “প্রাণীটি কাঁটাতারের বেড়া ভাঙার সময় ও মানুষের ধাওয়ার কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। আমরা এখন তাকে চিকিৎসা দিচ্ছি। সুস্থ হয়ে উঠলে নীলগাইটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “নীলগাই একটি বিলুপ্তপ্রায় ও ভীতু স্বভাবের প্রাণী। মানুষ দেখলে সহজেই ভয় পায়। উদ্ধারকৃত নীলগাইটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হবে।”

স্থানীয়দের এমন সচেতনতা ও দ্রুত বন বিভাগের হস্তক্ষেপে প্রাণীটি প্রাণে রক্ষা পেয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণী সংরক্ষণে নীলগাইয়ের মতো বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ধার ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com