যশোর সংবাদদাতা :
যশোরে সড়ক দুর্ঘটনায় উর্মি খাতুন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত উর্মি যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং ছাতিয়ানতলা মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে উর্মি চুড়ামনকাটি বাজার এলাকায় যশোর-ঝিনাইদহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় উর্মির মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply