বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

র‌্যাব-৬ এর অভিযানে হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১.৪২ পূর্বাহ্ণ
  • ১৩২ বার

নিউজ ডেক্স :

নড়াইলের কালিয়া উপজেলার ছিলিমপুর গ্রামে দীর্ঘদিনের দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৭ আসামিকে র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব- ৬ এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়,  গত ১৫ মার্চ ২০২৫ সকালে কালিয়া উপজেলার ছিলিমপুর গ্রামে হাসিম মোল্যার নিজ বাড়িতে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল, চাপাতি, রড, সাবল, হাতুড়ি, ছ্যানা দা ও বাঁশের লাঠি ব্যবহার করে।

হামলার সময় প্রতিবাদ করলে আসামিরা প্রথমে চাইনিজ কুড়াল দিয়ে হাসিমের মাথায় আঘাত করে, পরে চাপাতি ও ছ্যানা দা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা পালিয়ে গেলে হাসিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হাসিম মোল্যার বাবা কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ৯ এপ্রিল ২০২৫  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কালনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: নড়াইল জেলার কালিয়া উপজেলার ছিলিমপুর ও চরমচন্দপুর গ্রামের ইয়াসিন শেখ (২৮), রাজা শেখ (৫২), রাজুল শেখ (৩৫), রকিবুল মোল্যা (৩২), হায়াত মোল্যা (৫০), পারভেজ মোল্যা (৩০), লাকছু মোল্যা (৩৫)।

র‌্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com