বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সান্তাহারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩.৪৮ অপরাহ্ণ
  • ১৭১ বার

আদমদীঘি সংবাদদাতা ;

বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আয়োজনে এক গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আদমদিঘী উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক শারমিন আখতার।

আলোচনায় বক্তারা বলেন, অনেকেই সামাজিক বা পারিবারিক সমস্যায় পড়ে আইনি সহায়তা পান না বা জানেন না কোথায় যাবেন। মানবাধিকার সংস্থা এসব সমস্যার সমাধানে স্থানীয়দের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে।

তারা আরও জানান, আইনি সহায়তা ছাড়াও সংস্থাটি নিয়মিতভাবে মানবাধিকার সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে, যাতে করে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন।

সভায় অংশগ্রহণকারীরা জানান, যে কেউ সান্তাহার মেইল রোডে অবস্থিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আদমদিঘী উপজেলা শাখায় সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তা নিতে পারবেন।

এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com