বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউচুপ আল কাদেরী আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯.১৫ অপরাহ্ণ
  • ১৯০ বার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক ইউচুপ আল কাদেরী (৩৬) কে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজারসংলগ্ন নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউচুপ আল কাদেরী এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান চৌধুরী বাড়ির মৃত ফেরদৌস আহমদের ছেলে।

সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই এমরান জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ইউচুপ আল কাদেরীর বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় নাশকতা, তাণ্ডব চালানো, বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের হয়রানি, মাদক বিস্তার এবং কিশোর গ্যাং পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “গ্রেফতার ইউচুপ একজন চিহ্নিত যুবলীগ নেতা হলেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। তিনি অতীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, ইউচুপ আল কাদেরী যুবলীগের সাইদুর রহমান দুলাল, আ.ন.ম সেলিম ও হারেজ মোহাম্মদের নেতৃত্বাধীন ১৮ নভেম্বর ২০১৯ তারিখে অনুমোদিত এওচিয়া ইউনিয়ন যুবলীগ কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের মতে, ইউচুপ এলাকায় ‘ডেভিল ইউচুপ’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ দীর্ঘদিনের। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com