বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯.০৭ অপরাহ্ণ
  • ১৫৫ বার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশাসহ তিন নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা সাখাওয়াৎ হোসেন বাদশা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজল হক এবং যুবনেতা আঙ্গুর মিয়াকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা এসব ষড়যন্ত্রমূলক প্রচারের তীব্র নিন্দা জানান এবং দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা জানান, গত ২ এপ্রিল ঢাকার আশুলিয়ায় তানিয়া আক্তার মনি (২১) নামের এক নারী আত্মহত্যা করলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং পরিবারের সিদ্ধান্তে মরদেহ সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের আত্মীয় নুরুন্নবী মিয়ার বাড়িতে দাফন করা হয়। কিন্তু কিছুদিন পর নুরুন্নবী মিয়া বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের জড়িয়ে চাঁদা দাবির বানোয়াট অভিযোগ তুলেন।

তারা এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন এবং বলেন, দলের জনপ্রিয় নেতাদের সমাজে হেয় প্রতিপন্ন করতে এ অপচেষ্টা চালানো হচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, শ্রমিক নেতা আজিজল হক, যুবনেতা আঙ্গুর মিয়া, গোলাম আজম ফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ভবিষ্যতে এমন অপচেষ্টা রুখে দিতে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com