বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

নাচোলে পানি নিস্কাশনের ড্রেন এখন ময়লার ভাগাড়, বাড়ছে জনদুর্ভোগ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫.৩২ অপরাহ্ণ
  • ১৪৫ বার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে পানি নিস্কাশনের ড্রেন দীর্ঘদিন ধরে অ放বস্থায় পড়ে রয়েছে। নিয়মিত পরিষ্কারের অভাবে এই ড্রেন এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে, ফলে তলিয়ে যাচ্ছে দোকানপাট ও চলাচলের রাস্তা। সৃষ্টি হয়েছে দুর্গন্ধ এবং ব্যাপক জনদুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, ড্রেনজুড়ে জমে আছে পলিথিন, ডাবের খোসা, চিপসের প্যাকেটসহ নানা বর্জ্য। পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ছে নোংরা পানি। এতে শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকদের নাভিশ্বাস উঠেছে। অনেকে পথ চলতে গিয়ে পা পিছলে দুর্ঘটনার শিকারও হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ড্রেনের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে। জগদল গ্রামের আমিরুল বলেন, “ময়লা জমে ড্রেন বন্ধ হয়ে গেছে। এতে অনেক সমস্যা হচ্ছে। দ্রুত পরিষ্কার করা দরকার।” ঘিওন গ্রামের বাবু আলী বলেন, “ড্রেনের পাশে যারা দোকান করছেন, তারা সচেতন হলে এমন হতো না।” হলদীবাড়ীর ভ্যানচালক তাইফুর বলেন, “ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা দিয়ে পানি যাচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।”

বাজারের দোকান কর্মচারী রফিক বলেন, “ড্রেন পরিষ্কার করা দরকার এবং এটা নতুনভাবে সম্প্রসারণও প্রয়োজন। প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে।”

নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি একটি পাবলিক টয়লেটের দাবিও জানাচ্ছি।”

বাজার সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ বলেন, “নাচোল উপজেলার একটি প্রাণকেন্দ্র নেজামপুর বাজারে প্রায় ২৫০টি দোকান রয়েছে। রাস্তার দু’পাশের ড্রেনগুলো এখন ভাগাড়ে পরিণত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলুফা সরকার জানান, ড্রেনের বর্জ্য পরিষ্কারের বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বিষয়টি বাজার কমিটির উপর চাপিয়ে দিয়ে বলেন, “বাজার কমিটির লোকজন নিজেরাই উদ্যোগ নিয়ে ড্রেন পরিষ্কার করলেই সমস্যা মিটে যাবে।”

বর্ষা মৌসুমের আগেই যদি ড্রেনগুলো পরিষ্কার না করা হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। সাধারণ জনগণের দাবি, অবিলম্বে ড্রেন পরিষ্কার ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com