মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

পাটগ্রামের চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮.০৩ অপরাহ্ণ
  • ২৩০ বার

লালমনিরহাট সংবাদদাতা :

লালমনিরহাটের পাটগ্রাম থানায় দায়েরকৃত এক চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি মো. মাসুদ মিয়াকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।

গ্রেপ্তারকৃত মো. মাসুদ মিয়া (২০) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এক নারীকে ফোনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। গত ৩ ফেব্রুয়ারি সকাল ৭টা ৪৫ মিনিটে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসুদ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে পাটগ্রামের কচুয়ারপাড় বাজার থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে। ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাসুদকে প্রধান আসামি করে পাটগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তা র‍্যাবের নজরে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-১৩। শুক্রবার রাতে র‍্যাব-১৩ (সিপিসি, রংপুর) এবং র‍্যাব-৪ (সিপিসি-২, সাভার ক্যাম্প) এর যৌথ অভিযানে আশুলিয়া থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ভুক্তভোগী নারীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com