বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

প্রচণ্ড বৃষ্টিতে দিল্লিতে ৪ তলা বাড়ি ধস, নিহত ৪

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬.০৫ অপরাহ্ণ
  • ১৭৯ বার

সুজন চক্রবর্তী, ভারত :

ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে একটি ৪ তলা বাড়ি। শনিবার (১৯ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে উত্তর-পূর্ব দিল্লির মুস্তফাবাদ এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।

দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানান, বাড়িটি ধসে পড়ার সময় ভেতরে অনেকেই ছিলেন। এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে, যাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ৮ থেকে ১০ জনের আটকে থাকার আশঙ্কা করছেন তাঁরা। উদ্ধার কাজ চলছে।

ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে চলছে নিরলস প্রচেষ্টা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বৃষ্টির কারণেই বাড়িটি ধসে পড়ে। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটির অবস্থা আগেই নাজুক ছিল। বৃষ্টির কারণে তা আরও দুর্বল হয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com