বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮.৪২ অপরাহ্ণ
  • ১৭৮ বার

যশোর সংবাদদাতা :

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে সম্পন্ন হয়েছে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এ কার্যক্রম।

নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার রওনক জাহান’র সভাপতিত্বে পুরো প্রক্রিয়া পরিচালিত হয় মেধা, যোগ্যতা ও সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। প্রার্থীদের প্রথম দিন থেকেই দেওয়া হয় সুষ্ঠু, শৃঙ্খল ও অনিয়মমুক্ত নিয়োগের প্রতিশ্রুতি।

দিনের শুরুতে পুলিশ লাইন্সের মূল ফটকে উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন, “আমি পুলিশ সুপার যশোর বলছি, নিয়োগ প্রক্রিয়া হবে শুধুমাত্র প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে। কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করবেন না।” তিনি বিভিন্ন সময়ে উপস্থিত প্রার্থীদের উদ্দেশে সতর্কতামূলক বক্তব্য দিয়ে স্বচ্ছ নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে। এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে।

নিয়োগ কার্যক্রমের এই ইতিবাচক দৃষ্টান্ত ভবিষ্যতের পুলিশের মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com