বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শ্যামনগরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭.৫৮ অপরাহ্ণ
  • ১৭১ বার

বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় অভিযুক্ত চোরাকারবারি চক্রের মূল হোতা আব্দুল জব্বার।

গ্রেফতারকৃতরা হলেন—শৈলখালি গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে এবং মূল হোতা জব্বারের ভাই লোকমান হোসেন (৪৫), জব্বারের স্ত্রী নূরজাহান বিবি (৩৫) ও তাদের মেয়ে সোনালী আক্তার (১৮)।

অভিযানে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এবং শ্যামনগর থানা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে মূল হোতা আব্দুল জব্বারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com