যশোর প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দল এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচি ছিল কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশনায় সারাদেশব্যাপী চলমান সবুজায়ন উদ্যোগের অংশ।
শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, কৃষি ও পরিবেশ উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা তাঁর আদর্শ ও স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”
যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কৃষক দল শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখতে চায়।”
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করে থাকে।
Leave a Reply