মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

যশোরের শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯.৪০ অপরাহ্ণ
  • ২০১ বার

বেনাপোল সংবাদদাতা :

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর ইয়াংস্টার ফুটবল একাডেমির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার রামপুর প্রাইমারি স্কুল মাঠে ১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাভারণ ফুটবল একাদশ শাখারীপোতা ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামছুর রহমান বিষে, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাত আলী মেম্বার, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা মিন্টু, যুবদল নেতা লালটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা দেখতে এলাকার বিপুল সংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের সব ম্যাচে স্থানীয় ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com