রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

নির্বাচন ব্যবস্থা সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার ছাড়া জাতীয় নির্বাচন নয়— জামায়াত

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০.১০ অপরাহ্ণ
  • ২৪০ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে জাতীয় নির্বাচন আয়োজন করা যাবে না।

রোববার (৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “পাকিস্তানের শাসন থেকে মুক্তির জন্য আমাদের যুদ্ধ হয়েছিল ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার এত বছর পরও সেই অধিকার সুরক্ষিত হয়নি। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে।”

তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে। এখনও দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়নি। যারা পতিত সরকারের সহযোগী ছিল এবং এখনও রয়েছে, তাদের বিচার নিশ্চিত না হলে গণতন্ত্র কার্যকর হবে না।”

নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে মুজিবুর রহমান বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার এখন অত্যন্ত জরুরি। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করে তা পরীক্ষা করতে হবে।”

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, “সুশাসন কায়েম করতে হলে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com