শিক্ষা ডেক্স :
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা জাতীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd তে গিয়ে পরীক্ষার নাম, সাল, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটের Result Corner থেকে ফল ডাউনলোড করা যাবে। শিক্ষার্থীরাও নিজেদের প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানার নির্দিষ্ট ফরম্যাট ও নির্দেশনা জানানো হবে। এরপর শিক্ষার্থীরা মোবাইল থেকে নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ বার্তা পাঠিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পারবে।
Leave a Reply