শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ চেলসির মুখোমুখি ফ্লুমিনেন্সে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭.৫৩ অপরাহ্ণ
  • ২১১ বার

খেলাধুলা ডেক্স :

ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহু প্রতীক্ষিত এই লড়াই।

মাত্র তিন মাস আগে অবনমন শঙ্কায় থাকা ফ্লুমিনেন্সের চেহারাই পাল্টে দিয়েছেন কোচ রেনাতো গাউচো। তার কৌশলগত নেতৃত্বে দলটি এখন চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলানকে শেষ ষোলোতে হারিয়ে এবং সৌদি আরবের শক্তিশালী ক্লাব আল হিলালকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

রেনাতো বলেন, “এই ম্যাচ ধৈর্যের পরীক্ষা হবে। দুপুর ৩টায় প্রচণ্ড গরমে খেলা হবে, তাই বল দখল ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে ক্লান্ত হয়ে পড়বে খেলোয়াড়েরা।”

অন্যদিকে চেলসির কোচ এনজো মারেসকা নিজেও ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরেছিলেন, তবে পালমেইরাসকে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন।

মারেসকা বলেন, “ব্রাজিলিয়ান ফুটবলারদের স্কিল এবং সাহস সত্যিই প্রশংসনীয়। ওরা এখন মৌসুমের মাঝপথে রয়েছে, তাই তারা অনেক বেশি ফিট ও প্রস্তুত। আমাদের দল একটি ক্লান্তিকর মৌসুম শেষ করে এসেছে। ওদের রক্ষণভাগও খুবই শক্তিশালী। তাই এটা হবে খুবই কঠিন একটি ম্যাচ।”

আজকের ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াই হবে শুধু দক্ষতা নয়, ধৈর্য, কৌশল ও মানসিক দৃঢ়তার। সমর্থকদের জন্য এটি এক রোমাঞ্চকর রাত হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com