অনলাইন ডেক্স :
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই চার বিভাগের বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দাদের ভূমিধসের ঝুঁকি থেকে সরে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply