রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

সরকারি মাইকেল মধুসূদন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্রনেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১০.১৭ অপরাহ্ণ
  • ২৩২ বার

এম  এম কলেজ প্রতিনিধি, যশোর :

সরকারি মাইকেল মধুসূদন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ, খ্যাতিমান লেখক, সাহিত্যিক ও গবেষক প্রফেসর মোঃ মিজানুর রহমানকে ফুল ও বই উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং যশোর জেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ। বুধবার (০৯ জুলাই) দুপুরে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা জ্ঞাপনের সময় ছাত্রনেতারা কলেজের সার্বিক গতিশীলতা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা-বান্ধব পরিবেশ তৈরি এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান সকলের আন্তরিক শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, “একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি চেষ্টা করব যেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলা যায়।”

অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসে এক আন্তরিক ও সম্মানসূচক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষা ও নেতৃত্বের মূল্যায়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com