শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ইতালির ইতিহাস গড়া অর্জন: প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১.০২ অপরাহ্ণ
  • ২৭২ বার

ডেক্স নিউজ :

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে চমক দেখিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি। নেদারল্যান্ডসের সঙ্গে এই অঞ্চল থেকে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইউরোপের উদীয়মান দলটি।

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে বিশ্বকাপ স্বপ্ন জাগিয়েছিল ইতালি। সেই স্বপ্ন পূর্ণতা পায় বাছাইপর্বের শেষ ম্যাচে, যেখানে যদিও তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে পরাজিত হয়, তবুও নেট রান রেটে এগিয়ে থেকে টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করে।

ফলে ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০ দলের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি হয়ে উঠেছে ১৫তম দল হিসেবে নিশ্চিত অংশগ্রহণকারী।

এখনো পর্যন্ত আফ্রিকা ও এশিয়া অঞ্চল থেকে ৫টি দল নির্ধারিত হয়নি। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই দুই অঞ্চলের বাছাইপর্বের মাধ্যমে বাকি দলগুলো চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে ২০২৪ সালের আসরে সেরা সাত দলের মধ্যে থাকা বাংলাদেশ সহ শীর্ষ দেশগুলো বাছাইপর্ব ছাড়াই সরাসরি অংশ নিচ্ছে মূল পর্বে।

ইতালির এই সাফল্য ইউরোপিয়ান ক্রিকেটের জন্য এক নতুন দিগন্তের সূচনা, যা অন্য উদীয়মান দলগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com